চাপড়া সরমজানি ইউনিয়নে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাপড়া সরমজানি ইউনিয়ন শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় যাদুরহাট মসজিদ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী সদর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা রাসুল (সাঃ)-এর জীবনাদর্শ অনুসরণ করে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এনএএন টিভি